শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

মহানগর দক্ষিণ আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হলেন এড. রুহুল

আরিফ খান, চাঁদপুর / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
এড. নুরুল আমিন রুহুল, এমপি (ফাইল ছবি)

বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে স্থান করে নিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও “একাত্তরের দর্পণ” এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল।

গত বছরের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আবু আহমেদ মান্নাফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবির।আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় তাঁর নির্বাচনী আসন মতলব উত্তর-মতলব দক্ষিণে নেতা-কর্মী, সমর্থক ও জনগণ আনন্দ প্রকাশ করেছেন।

আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল ইতোমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক, বৃহত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ