শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারবে না ব্যাংকগুলো

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার ক্ষুদ্র আমানতকারীদের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাদের অ্যাকাউন্টে দুই লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত থাকে তাদের সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি কাটতে পারবে না। আগে বছরে দুইবার চার্জ কাটত ব্যাংকগুলো।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির ওপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেওয়া হলো। পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয় মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে কাউন্ট মেইননেন্যান্স চার্জ আদায় করতে পারে।

করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীদের আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে দশ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার কাউন্ট মেইননেন্যান্স চার্জ আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ