শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে মতবিনিময় সভা

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে শনিবার সকাল ১১:৩০ টায় “১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২১” উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কামনাশীষ দেবনাথ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ”।

আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক আলআমিন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন,“ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পরিচালিত ‘সূচনা ফাউন্ডেশন’ মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে অবিরাম কাজ করে যাচ্ছে। দেশে প্রতিবন্ধী শিশুদের পরিপূর্ণ বিকাশের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এক ইতিবাচক পরিবর্তনের বাতিঘর। তাই অটিজম, সায়মা ওয়াজেদ পুতুল এবং বাংলাদেশ একসূত্রে গাঁথা”।

উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক ও কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলো।“১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১” উদযাপন উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে নীল বাতি প্রজ্বালন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ