শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

মতলবে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

বাংলাদেশের অনন্য অর্জন-স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী উন্নয়ণ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রোববার ( ২৮ মার্চ)  বিকাল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উন্নয়ণ মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মফিজুল ইসলাম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন,খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন,উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম,উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা,ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার আশাদুজ্জামান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।

উন্নয়ন মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের এবং থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ,মতলব প্রেসক্লাবসহ ৩০ টি ডিপার্টমেন্টের অংশগ্রহণ করে। দুদিনের উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর বিভিন্ন দিক পর্যালেচনা করে বিচারকমন্ডলীর মাধ্যমে প্রথম স্থান ঘোষনা করা হয় উপজেলা শিক্ষা অফিস,দ্বিতীয় স্থান পল্লী বিদ্যুৎ সমিতি,তৃতীয় স্থান উপজেলা মৎস্য অফিস, চতুর্থ যৌথভাবে কৃষি, মহিলা বিষয়ক ও প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তার কার্যালয় এবং পঞ্চম স্থান উপজেলা প্রকৌশলী,ফায়ার ষ্টেশন ও প্রাণী সম্পদ। পরে তাদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ