শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াবে জাপান

দর্পণ ডেস্ক / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

জাপানের রাষ্ট্রদূত নাওকি আইটিও বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।

রোববার রাজধানীর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ার পর জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর জাপান ও বাংলাদেশ যৌথভাবে তিনি এটি পরিচালনা করতে চান। কোভিড-১৯ পরিস্থিতিতেও মাতারবাড়ি প্রকল্পের কাজ চলছে বলে প্রধানমন্ত্রীকে জানান জাপানি রাষ্ট্রদূত। তিনি আরও বলেন মাতারবাড়ি একটি শিল্প কেন্দ্র হবে এবং এটি বাংলাদেশের ভাগ্য বদলে দেবে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘মাতারবাড়ি প্রকল্পটি চালু হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে।’ জাপানি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আরও জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল আগামী বছরের মধ্যে উৎপাদনে যাবে।

তিনি আরও বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চল হবে জাপানের দ্বিতীয় বৃহত্তম একটি অঞ্চল।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর একটি বার্তা হস্তান্তর করেন। তিনি ১৯৭৩ সালে জাপানে জাতির পিতার সফরের ওপর নির্মিত ‘ওয়েলকাম বঙ্গবন্ধু (১৯৭৩)’ শিরোনামে একটি ভিডিও ডকুমেন্টারি হস্তান্তর করেন। জাপানে বঙ্গবন্ধুর সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার ছোট বোন রেহানা এবং ছোট্ট ভাই শেখ রাসেল বাবার সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা বার্তা ও ভিডিও ডকুমেন্টারি পাঠানোর জন্য জাপানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে বিরোধী নেতা হিসেবে ’৯০ সালে জাপান সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাপান তার কাছে স্বপ্নের ভূমি ছিল।

বৈঠকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমাদ কায়কাউস উপস্থিত ছিলেন।-বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ