শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান রাখেন, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী।
বিশেষ আলোচক হিসেবে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত জামায়াত কচুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলমগীর শাহ্ আল কাদেরী, উপদেষ্টা জিয়াউর রহমান হাতেম ও সহ- প্রচার সম্পাদক সাংবাদিক আফাজ উদ্দিন মানিক প্রমুখ।
একই দিনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির উদ্দিন প্রধানের আয়োজনে চ্যানেল আই’ এর ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ