শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শপথ নিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

শপথ নিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন সচিব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপ সচিব মোঃ দেলোয়ার হোসাইন।

প্রথমে শপথ বাক্য পাঠ করেন হাজীগঞ্জ পৌরসভার দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।

পরবর্তিতে শপথ বাক্যপাঠ করেন সংরক্ষিত নারী কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মিনু আক্তার মিনু, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে নাজমুন নাহার আক্তার ঝুমু।

সর্বশেষ শপথবাক্য পাঠ করেন সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডে মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ডে আলাউদ্দিন মুন্সী, ৩নং ওয়ার্ডে মোহসিন ফারুক বাদল, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডে সুমন তপদার, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শাহআলম, ৭নং ওয়ার্ডে কাজী মনির, ৮নং ওয়ার্ডে হাজী মোঃ কবির হোসেন, ৯নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন, ১০নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডে মোঃ সাদেকুজ্জামান, ১২নং ওয়ার্ডে মোঃ শাহআলম।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে পুনরায় দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. স. ম মাহবুব-উল আলম লিপন। তিনি ২৩ হাজার ৬ শত ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১১ হাজার ৫ শত ৫৭ ভোট। গত ৮ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়।

মেয়রের শপথ অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে তার সফরসঙ্গী হিসেবে যান হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিসহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ তার সাথে সফরসঙ্গী হিসেবে সার্কিট হাউসে শপথগ্রহণ অনুষ্ঠানে আসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ