শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

হাইমচর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ খানের উদোগ্যে মিলাদ ও দোয়া

মোঃ মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মাকসুদ আলম খানের উদোগ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বাদ জুমা উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন মহজমপুর ৮ নং ওয়ার্ডের মধ্যে মহজমপুর সাবেক, মেম্বার মরহুম সুরুজ মিয়ার বাড়ির সম্মুখে, স্হানীয় দারুস সালাম জামে মসজিদে দোয়া ও মিলাদ সম্পন্ন হওয়ার পর, মুসল্লীদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ আলম খান কুশল বিনিময় করেন।

এসময় তিনি মুসল্লীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন,আমি আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের চাঁদপুর সদর – হাইমচর ৩ আসনের নির্বাচিত এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি সহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সহ সকলের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আল্লাহ যেন ওনাদের সুস্থ্যতাদান করে দীর্ঘ জীবী করেন।

দোয়া ও মিলাদের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে মাকসুদ আলম খাঁন তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার হাইমচর উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসাবে আমার, রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে আমি আজ পর্যন্ত নিজেকে নিয়োজিত রেখেছি, এবং আমি আপনাদের দোয়া ও সমর্থন সহযোগিতা পেলে,২ নং উত্তর আলগী ইউনিয়ন কে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়নে রুপান্তরিত করার চেষ্টা করবো, ইশাআল্লাহ।

এসময় উপস্থিত মধ্যে মহজমপুর মরহুম সুরুজ মিয়া বাড়ি দারুস সালাম জামে মসজিদের উপদেষ্টা হাজী মোঃ আবু তাহের দেওয়ান,রবু উল্যাহ মাল, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইকবাল হোসেন আখন, মসজিদ কমিটির সভাপতি রহমান তালুকদার, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম দেওয়ান, লতিব মাল, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফারুকুল ইসলাম গাজী, কোষাধ্যক্ষ শফিক দেওয়ান, উঃ আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজান খান সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মসজিদের খতিব এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মিলাদ ও দোয়ায় অংশ নেন।

দোয়া পরিচালনা করেন, মধ্যে মহজমপুরের সাবেক মেম্বার মরহুম সুরুজ মিয়া বাড়ির জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ তৈয়ব আলী। মিলাদ ও দোয়া শেষে, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ আলম খান বিভিন্ন ওয়ার্ডে ব্যপক গণসংযোগ করে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ