শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কাউন্সিলর পদপ্রার্থী আমির খান এর উট পাখি প্রতীক নিয়ে ভোটারদের শরণাপন্ন

স্টাফ রিপোর্টার / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর জেলার আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী আমির খান এর উট পাখি প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় ভোটাদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ছুটে বেড়াচ্ছেন।

তিনি তার বক্তব্য বলেন, ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকার সীমা-রেখার জনপথ-জনগোষ্ঠির মৌলিক যুক্তিসঙ্গত অধিকার নিশ্চিতকরণে রাস্তা-ঘাট ড্রেন-পয়ঃনিস্কাশন স্কুল-কলেজ-মাদরাসা মসজিদের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষা ও স্বাস্থ্য সেবা সামাজিক নিরাপত্তা চলমান সময়ের চাহিদার প্রেক্ষিতে সকল সেবা বাস্তবায়ন করার প্রাণপন চেষ্টা চালিয়ে যাব।

এছাড়া বাল্য বিবাহ, মাদক রোধ করতে সব সময় সজাগ দৃষ্টিতে দেখব। চাঁদাবাজ, অন্যায় অবিচার চিরতরে নির্মূল করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঘুষ দুর্নীতি বন্ধ করা এবং দারিদ্র মুক্ত ওয়ার্ড গঠন করাই হবে আমার মূল কাজ।মানুষের মৌলিক চাহিদা পূরনে কাজ করা, গরীবের হক নষ্ট না করা,প্রত্যেককে যার যার অবস্থান থেকে সম্মান করা।আমি দেখাতে চাই একজন সৎ ও নিষ্ঠাবান লোক কাকে বলে এবং একজন ওয়ার্ড কাউন্সিলর কেমন হওয়া উচিৎ।

তার নির্বাচনী এলাকার জনগণকে উদ্দেশ্য করে আরো বলেন, প্রিয় ওয়ার্ডবাসী আসন্ন নির্বাচনে উট পাখি প্রতীকে আপনারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি আশাবাদী।

এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, তার নির্বাচনী ওয়ার্ড এর ভোটার ও সমর্থনকারী এবং এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ