শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

হাইমচর মধ্যচরে ২০ একর জমির উপর নতুন গ্রামের উদ্বোধন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ডিআরআর বাজার সংলগ্ন মধ্য চরে ২০ একর জমির উপর নদী ভাঙ্গন কবলিত ভিটে মাটি হারা প্রায় ২শত পরিবারের জন্য মালের কান্দি নামক নতুন গ্রামের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মালেরর হাট যুব সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে নির্মিত গ্রামের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

এসময় তিনি বলেন, চরকুল আর দেশকুল নামে আলোচনা ছিল। আমাদের অনেক প্রচেষ্টার পরে এ প্রথাটা বিলুপ্তি হয়েছে। এখন আর উপজেলায় দেশকুল চরকুল নামে কোন প্রথা নেই। এখন আমরা সবাই একই মানুষ, আমাদের মাঝে কোন বেদাবেদ নাই। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের হাইমচরের উন্নয়ন নিয়ে ভেবে গেছেন। তার চিন্তা ভাবনায় আজ হাইমচরের যেদিকে তাকাই সেদিকেই উন্নয়ন আর উন্নয়ন। এ চরাঞ্চলেও বিদ্যুৎ এসে পৌছেছে। চরাঞ্চলের মাঝে বিদ্যুৎ প্রদান করে প্রমান হয়েছে আওয়ামীলীগ কর্মীরা যা বলে তা বাস্তবায়ন করে। এ চরে অর্থনৈতিক অঞ্চল হলে আপনাদেরকে চাকুরি ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। আপনার পরিবারের সদস্যদের চাকুরি হলে পরিবারে অভাব থাকবে না। এ গ্রামে অচিরেই ২টি গভীর নলকুপ স্থাপন করা হবে। আপনাদের বিশুদ্ধ পানি অভাব থাকবে না। এছাড়াও এ কান্দিতে সরকারের উন্নয়নেন সকল সেবা পৌছিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, রফিক নিজ উদ্যোগে নদী ভাঙ্গতি মানুষের থাকার চিন্তা করে যে নতুন গ্রামটি নির্মান করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। রফিক মাল চরাঞ্চলের মানুষজনের পাশে দাড়িয়েছেন, আমরাও সরকারের উন্নয়ন নিয়ে গ্রামবাসীর পাশে থাকবো। ডা. দীপু মনির নেতৃত্বে এ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে রুপান্তরিত করবো।

নতুন মালের কান্দি গ্রামের প্রতিষ্ঠাতা ও মালের হাট যুব সংঘের নির্বাহি পরিচালক রফিক মালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফারুক মাঝির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজান মিয়া, নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, হাইমচর কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লাহ, হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম। বক্তব্যরাখেন, মাল পরিবারের সদস্য সাইফুল ইসলাম সেলিম,ইউপি সদস্য হারুনুর রশিদদ মাল, আবুল হোসেন মাল, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ পেদা, গ্রামের পক্ষে হাবিব মাল,মজিব ঢালী,সেকান্তর মাল। আলোচনা সভা শেষে পরিবারের মাঝে প্লট বরাদ্ধের কাগজ হস্তান্তর করেন অতিথি বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ