শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শান্তি ও ন্যায় বিচারে এডাবের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে : এডিসি মাহমুদ জামান

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় বলেন, এডাব এর ১৭ টি টার্গেট যদি আয়ত্ত্বে আনতে হয়, তাহলে এককভাবে সম্ভব নয়। সম্মিলিতভাবেই তা অর্জন করতে হবে। এ ১৭টি বিষয় আমাদের দৈনন্দিন জিবনে কোন না কোনভাবে জরিয়ে রয়েছে। শান্তি ও ন্যায় বিচারে এডাব এর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এডাব এর কার্যক্রম বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জনগনের জন্যে সবসময়েই চেষ্টা করে যাচ্ছে। সরকারের বিভিন্ন লক্ষ্যের মধ্যে প্রতিটি গ্রাম শহরে পরিনত করা, মুজিব বর্ষে কেউ যেন গৃহহীন না থাকে, সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন এডাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. আনোয়ারুজ্জামান।  স্বাগত বক্তব্য রাখেন, এডাব চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ নুরুল আমিন। এডাব এর সদস্য সচিব মোঃ সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূর সোহাম্মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম, সমাজ সেবা নিবন্ধন অফিসার মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় আমন্ত্রিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এডাব সম্পর্কে ধারনা প্রকাশ করেন  বক্তব্য রাখেন পরিচালক কর্মসূচি এডাব ঢাকার কাউসাে আলম কনক।
সেমিনারে বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট পূরণে করনীয় শীর্ষক ১৭ টি পয়েন্টের উপর ধারনা প্রদান করেন এডাব এর সদস্য সচিব মো. সেলিম পাটওয়ারী।
উল্লেখ্য, এডাব বাংলাদেশে কর্মরত এনজিওদের একটি সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এডাব এনজিওদের বৃহত্তম সমন্বয়কারী সংস্থা। সংস্থাটি এনজিওদের কাজের সহায়ক পরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্যে কৌশলগত সহায়তা প্রদানের পাশাপাশি তিন যুগেরও বেশি সময় ধরে দূর্যোগ মোকাবেলা, দারিদ্র বিমোচন, সরকারি সেবায় জনগনের অভিগম্যতা বৃদ্ধি ও কৃষি উন্নয়নসহ নানা বিষয়ে সরকারকে অর্থবহ সহায়তা দিয়ে আসছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ