শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

প্রতিটি পরিবারের খোঁজ রাখতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ (ফাইল ফটো)

জনগণকে সেবা দেওয়ার জন্য বিট পুলিশিং অধিক কার্যকর, এ দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘সারা দেশে ৬ হাজার ৯১২টি বিট আছে। এসব বিটে কর্মরত পুলিশ কর্মকর্তাদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এলাকার প্রতিটি পরিবারের খোঁজ রাখতে হবে। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে হবে।’

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর রাজারাবাগে সহকারী পুলিশ কমিশনারদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী। তাই পুলিশ কর্মকর্তাদের আচরণে, কথাবার্তায়, চলনে জনগণের কাছে প্রিয় হতে হবে।’

পুলিশ প্রধান বলেন, ‘ডিসি, এডিসি, এসি ও ওসিদের কাজ হতে হবে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। মানুষ তাদের অনুসরণ করবে। তারা কর্ম এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি হবেন।’

তিনি আরও বলেন, ‘করোনার সময় পুলিশ মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তার বিনিময়ে ভালোবাসা দিয়েছে জনগণ। তাই পুলিশের ইউনিফর্মের মর্যাদা রাখতে হবে।’

সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ