শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আ’লীগের মনােনয়ন চান নুরুজ্জামান খান বাবলু

স্টাফ রিপোর্টার / ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলাস্থ ৬নং মৈশাদী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও নৌকা প্রতীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান খান বাবলু।

তিনি গত নির্বাচনে দুইজন সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের সাথে টেলিফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে দ্বিতীয়স্থান দখল করেন। সেই থেকেই নুরুজ্জামান খান বাবলু এলাকায় বেশ জনপ্রিয় একজন ব্যাক্তি হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি মৈশাদী ইউনিয়নবাসীর মনি কোঠায় নিজেকে সামিল করেছেন, ইউনিয়নবাসী এখন শুধুমাত্র ব্যালটের অপেক্ষায় রয়েছেন, কখন ব্যালট আসবে, ইউনিয়নের জনগণ তাকে সেই ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিবেন, যে তারা দলমত নির্বিশেষে তাকে চেয়ারম্যান হিসেবে তাদের মহামুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে।

মৈশাদী ইউনিয়নবাসীর ক্ষোভ ও দাবি, চেয়ারম্যান আসে চেয়ারম্যান যায়, কিন্তু ইউনিয়নের জনগণের কোন ভাগ্যের উন্নয়ন হয় না। তাই এবার মৈশাদী ইউনিয়নের আবাল,বৃদ্ধ বুনিতা এক কাতারে এসে ঐক্য গড়েছে নুরুজ্জামান খান বাবলুকে তারা তাদের ইউনিয়নের চেয়ারম্যান বানাবে।

 

তারা জোর দাবি করছেন, ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নুরুজ্জামান খান বাবলুর বিকল্প নাই। তারা প্রকাশ্যে শ্লোগানও দিচ্ছে ভুল করেছি বহুবার এবার আমরা হুশিয়ার। ইউনিয়নের বেশ কিছু মুরুব্বিদের কথা বললে তারা বলেন, দীর্ঘদিন যাবত আমরা অভিভাবক হীনতায় ভুগছি। গত নির্বাচনে আমরা তাকে বুঝতে পারিনি কিন্তু এখন আর ভুল হবেনা। আশাকরি এবার আমরা একজন যোগ্য ব্যাক্তি বাছাই করতে পেরেছি। নুরুজ্জামান খান বাবলু গতবার চেয়ারম্যান হতো, হয়তো আমাদের এটা একটা দুর্ভাগ্য। তিনি কোনদিন আমাদের সাথে উচ্চ বাক্যে কথা বলে না, ছোট বড় সকলের সাথেই নম্র ও ভদ্রাচরণ করেন, এমনকি তিনি যে কাউকেই সহজে বুঝতে পারেন, আর এমন লোকই আমাদের পছন্দ।

 

মোঃ নুরুজ্জামান খান বাবলু জানান, আমি আমার ইউনিয়নের জনগণকে অনেক ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে যার প্রমাণ গত নির্বাচনে ইউনিয়নের লোকজন আমাকে তাদের মহামুল্যবান ভোট দিয়ে করেছেন।

প্রথমেই আমি অত্র ইউনিয়নের সাধারণ জনগণ তথা ৬নং মৈশাদী ইউনিয়নবাসীর নাগরিক অধিকার নিশ্চিতে সর্বাত্মক সজাগ দৃষ্টি রাখবো। সঠিক ভাতাভোগীদের ভাতার আওতায় নিয়ে আসবো। অত্র ইউনিয়নের একজন লোকও আমার সেবার বাইরে থাকবেনা, সে জন্য আমি কমিটি করে প্রতিটি ওয়ার্ড তথা সমগ্র ইউনিয়নকে ঢেলে সাজানোর চেষ্টা করবো। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা থাকবে আমার, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীদের নিয়ে সম্মেলিতভাবে প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী প্রচার প্রচারণার পাশাপাশি ইউনিয়নের জনসাধারণকে সচেতন করবো এবং কেউ যদি স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরে না আসে তাহলে কঠোর হস্তে দমন করবো। কোন ইভটিজিং চলবেনা আমার ইউনিয়নে। সর্বশেষ কথা ইউনিয়নবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো। ৬নং মৈশাদী ইউনিয়ন হবে গণমানুষের নিরাপদ স্থান। আমি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও নৌকা প্রতীকে আসন্ন ৬নং মৈশাদী ইউপি নির্বাচনে অংশগ্রহনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়নবাসীর দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ