শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ ব্যাংকসহ দেশের কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)।

সাইবার অপরাধ তদন্তে সরকারের বিশেষায়িত এই সংস্থাটি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে।

সিআইআরটির বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা-বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইবার হামলার মুখে পড়েছে বলে জানানো হয়েছে। এর পেছনে ‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করেছে সিআইআরটির সাইবার থ্রেট গবেষণা দল।

সিআইআরটি এটিকে উচ্চ হুমকির হামলা হিসেবে চিহ্নিত করেছে। তবে, এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পায়নি সংস্থাটি। ‘তবে ভবিষ্যতে এটি মারাত্মক হুমকির হতে পারে, যা গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।’

সিআইআরটি সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোকে সব কর্মী, গ্রাহক ও ভোক্তাদের সচেতনতাসহ সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলেছে। পাশাপাশি সন্দেহজনক বিষয় https://www.cirt.gov.bd/incident-reporting এই ঠিকানায় জানাতে অনুরোধ করেছে।

এর আগে গত নভেম্বরে বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল সরকার।  এর আগে গত আগস্টের শেষ দিকে বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই সতর্কতার অংশ হিসেব অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছিল। কোনো কোনো ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ রেখেছিল। তবে ওই সময় কোনো সাইবার হামলার ঘটনা ঘটেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ