শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুকে অস্বীকার করে কারও রাজনীতি করার অধিকার নেই : মুক্তিযুদ্ধ মন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করেন স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এই দেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করেই রাজনীতি করতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ গণআজাদী লীগ আয়োজিত ‘মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিকভাবে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কমিশন গঠন করে জিয়া-মোশতাকসহ বঙ্গবন্ধুর খুনের নেপথ্য মদদদাতাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথিদের বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে অনৈতিক কাজ করেছেন জিয়াউর রহমান। যা জাতি কখনো ক্ষমা করবে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে যারা দেশ চালাতে চেয়েছিলেন তারা সব সময়ই ব্যর্থ হয়েছেন।

আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকালে বঙ্গবন্ধুর খুনের নেপথ্য মদদদাতাদের খেতাব আইনি প্রক্রিয়া বাতিল করা এই প্রজন্মের সবার দাবি।

গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন, আবদুল মতিন ভুইয়া, রিয়াজ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, গণআজাদী লীগের মহাসচিব ড. নাসির উদ্দিন খানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যহত করতে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ