শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ইবিতে ভর্তিচ্ছুদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট এবং সিলেকশন পদ্ধতি বাতিলের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়ে তারা বলেন, ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা ইউজিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখানকার সচিব আমাদের আশ্বস্ত করলেও যথাযথ সাড়া পাইনি। আমাদের দাবির বিষয়টি বিবেচনায় এনে কর্তৃপক্ষ মেনে নেবেন বলে আশা করি। আমরা মাঠে নেমেছি, দাবি আদায় করেই ছাড়ব। এজন্য আমরা আমরণ অনশনসহ যেকোনো পদক্ষেপ গ্রহণে প্রস্তুত।

তারা আরও বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানাই। তবে বিভাগ পরিবর্তন বন্ধ এবং সিলেকশন পদ্ধতি হঠকারী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। সেকেন্ড টাইমাররা দেড় বছর বিভাগ পরিবর্তনের জন্য প্রস্তুতি নিয়ে আসছে। তারা বেশি বিপাকে পড়ছেন।

এখন হুট করে বিজ্ঞানের সাবজেক্টে প্রস্তুতি নেওয়া অসম্ভব। এছাড়া গুচ্ছ পরীক্ষায় সিলেকশন পদ্ধতির জন্য অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চাই। পরীক্ষা নিয়ে আমাদের মেধা যাচাই করা হোক। পরীক্ষা দেওয়ার কথা প্রায় ১৮ লাখ, সেখানে চার লাখ সুযোগ পাচ্ছি। এটা সত্যিই হতাশাজনক। যে সময় আমাদের পড়ার টেবিলে থাকার কথা সে সময় আমরা রাস্তায় দাঁড়িয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ