শিরোনাম
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন খবর দিলেন আমির খান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশার কারণে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তোলে। তবে দিনের বেলায় রোদ উঠলে ঠান্ডার অনুভূতি কিছুটা কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।

তিনি আরও জানান, দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমলে শীতের অনুভূতি বাড়তে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ