শিরোনাম
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন খবর দিলেন আমির খান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম করতে দেওয়া হবে না: হেফাজত মহাসচিব

গাজীপুর প্রতিনিধি / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা বা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা শায়খ সাজিদুর রহমান। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন দেশের আলেম-ওলামারা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর টিনশেড এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা আলেম-ওলামা ও শীর্ষ মুরুব্বিদের অংশগ্রহণে আয়োজিত পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা ও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা শায়খ সাজিদুর রহমান বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা কিংবা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

দেশের শীর্ষ মুরুব্বি আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড সবগুজারি পয়েন্টে আয়োজিত ব্রিফিংয়ে এসব দাবি উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশের ৬৪ জেলার ওলামায়ে কেরাম ও শীর্ষ মুরুব্বিরা অংশ নেন।

সভায় ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিলের দাবি জানানো হয়। পাশাপাশি টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগি কার্যক্রম পরিচালনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অংশগ্রহণকারী আলেম-ওলামারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ