শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান

দর্পণ ডেস্ক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীতের ইতিহাস নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জাতির ইতিহাসে এমন কিছু ক্ষণজন্মা ব্যক্তিত্ব জন্ম নেন, যাঁরা সমাজ, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি ও মানুষের চিন্তাজগতে গভীর প্রভাব রেখে যান। কাজী নজরুল ইসলাম তেমনই একজন, যার প্রভাব শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে অনুভূত হয়।

তিনি নজরুলকে বিদ্রোহের কবি, প্রেমের কবি, তারুণ্যের কবি এবং বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে উল্লেখ করে বলেন, অন্যায়, শোষণ, বৈষম্য, কুসংস্কার ও অবিচারের বিরুদ্ধে তাঁর সাহিত্য ছিল এক শক্তিশালী প্রতিবাদের ভাষা। একইসঙ্গে ইসলামী সংগীত, শ্যামাসংগীত, ভজন, প্রেম, প্রকৃতি ও মানবতার প্রতিটি ক্ষেত্রে তাঁর সৃষ্টিশীলতা সমানভাবে সমৃদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমান সময়েও তাঁর সাহিত্য নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করতে পারে।

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে নজরুলের নৈতিক শিক্ষাসমৃদ্ধ কবিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় কবির সাহিত্য আরও বেশি প্রাসঙ্গিক।

একজন রাজনৈতিক কর্মী হিসেবে নজরুলকে “বাংলাদেশের মন” আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্য, সম্প্রীতি ও মানবতার যে দর্শন নজরুল ধারণ করেছিলেন, সরকারও ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে সেই আদর্শ অনুসরণ করে কাজ করছে।

সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। অনুষ্ঠানে জানানো হয়, কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল-কে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সারাদেশে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুলসংগীতের আসর, নাট্যোৎসব ও চিত্রপ্রদর্শনীর মাধ্যমে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ সফলভাবে উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও শিল্পীরা ভার্চুয়ালি অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ