শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’

দর্পণ ডেস্ক / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সরকার ১৫৯ বছর পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ বাতিল করে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর করেছে। রাষ্ট্রপতির সম্মতির পর ১ জুলাই গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হয়।

নতুন আইনে প্রথমবারের মতো অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ফ্যান্টাসি বেটিং, ই-স্পোর্টস বেটিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়ার লেনদেন, ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ ডিজিটাল জুয়ার বিভিন্ন কার্যক্রমকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

আইনের উল্লেখযোগ্য দিকগুলো: সাধারণ জুয়ার শাস্তি: সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। অনলাইন জুয়ার শাস্তি: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা।অনলাইন বেটিং নেটওয়ার্ক, বুকমেকিং, ভিপিএন বা মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনা: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।সংঘবদ্ধভাবে বা অর্থপাচারের উদ্দেশ্যে অপরাধ করলে: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। জুয়ার বিজ্ঞাপন, প্রচারণা বা স্পন্সরশিপে জড়িত ব্যক্তি, ইনফ্লুয়েন্সার, শিল্পী বা খেলোয়াড়ের জন্য: সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা। ম্যাচ ফিক্সিং: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা। স্পট ফিক্সিং: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা।

এছাড়া আদালত অপরাধে ব্যবহৃত ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টো সম্পদ, সার্ভার, মোবাইল, কম্পিউটারসহ সংশ্লিষ্ট সম্পদ বাজেয়াপ্ত করতে পারবেন।

আইনে এসব অপরাধকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপস অযোগ্য ঘোষণা করা হয়েছে। অনলাইন জুয়াসংক্রান্ত মামলার বিচার হবে সাইবার ট্রাইব্যুনালে এবং তদন্ত করবেন অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা।

এছাড়া সরকারকে এআই, ডিপিআই, ট্রানজ্যাকশন মনিটরিং, বায়োমেট্রিক যাচাই ও জাতীয় ডিজিটাল ব্ল্যাকলিস্টের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন জুয়া প্রতিরোধের ক্ষমতা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ