শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

মাউথওয়াশ ব্যবহারে আশঙ্কা কমবে সংক্রমণের

নিজস্ব প্রতিবেদক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার কথা প্রথম থেকেই বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক দাবি করেছেন, মাত্র ৩০ সেকেন্ডে করোনাভাইরাস নষ্ট করার ক্ষমতা রয়েছে মাউথওয়াশের। এতে উপস্থিত সিটলপাইরিডিনিয়াম ক্লোরাইড নামে একটি রাসায়নিকের কারণেই তা সম্ভব হচ্ছে বলে দাবি গবেষকদের।

গবেষকদের মতে, সংক্রমিত ব্যক্তি মাউথওয়াশ ব্যবহার করলে তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন এই দলের মুখ্য গবেষক ডেভিড টমাস।

বারবার হাত ধোয়া, মাস্ক পরা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত মাউথওয়াশ ব্যবহারকেও সংক্রমণ ঠেকানোর কাজে ব্যবহার করা যেতে পারে বলে মত গবেষকদের।

ফাইজ়ার, মডার্নার মতো সংস্থাগুলো প্রতিষেধকের গবেষণায় সাফল্য নিয়ে আশার কথা শোনাচ্ছে। ইতিমধ্যে মডার্নাকে ৫০ লাখ টিকা কেনার বরাত দিয়েছে ব্রিটেন। কথা চলছে ভারতের সঙ্গেও।

টিকা বাজারে এলেই তা দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে সুষ্ঠুভাবে বণ্টনের জন্য ২০ কোটিরও বেশি ডলার সাহায্যের কথা ঘোষণা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

তথ্যসূত্র: আনন্দবাজারপত্রিকা


এই ক্যাটাগরির আরো সংবাদ