শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক পাঁচ রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সূত্র জানায়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হল। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করে বিমান। সর্বশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়াল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

চীনের উহান থেকে উৎপত্তি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।  গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও কয়েকটি রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয়। পরে ধীরে ধীরে করোনার প্রকোপ কমতে থাকায় কিছু কিছু দেশের সঙ্গে ফ্লাইট চালানো শুরু করে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

এদিকে প্রথম ধাপ শেষ হয়ে এবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই পাঁচ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা আরও বাড়িয়েছে বিমান।

  • সূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ