শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

করোনার ৪ হাজার রূপ, বিশেষজ্ঞদের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

বিশ্বে করোনাভাইরাসের চার হাজার রূপ রয়েছে যেগুলো কোভিড-১৯ সংক্রমণের জন্য দায়ী। অতিসংক্রামক এইসব ধরন নিয়ে উদ্বেগের মুখে টিকা উন্নয়নে উদ্যোগী হয়েছেন গবেষকরা। 

তাই ফাইজার ও আস্ট্রাজেনেকাসহ টিকা উৎপাদনকারীরা তাদের টিকা উন্নয়নের চেষ্টা করছে।
বৃহস্পতিবার ব্রিটিশ টিকা সরবরাহ বিষয়ক মন্ত্রী নাধিম জাহাওই স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

রূপান্তরের কারণে ইতিমধ্যে এই ভাইরাসের কয়েক হাজার রূপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে অতিসংক্রামক ব্রিটিশ, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের রূপগুলোও রয়েছে।

নাধিম জাহাওই বলেছেন, ‘এটা একেবারেই অসম্ভব যে, বর্তমান টিকাগুলো কেন্ট বা অন্যান্য রূপগুলোর ক্ষেত্রে, বিশেষ করে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি রোগীদের বেলায় কাজ করবে না। যে রূপের ক্ষেত্রেই কার্যকর নিশ্চিতে ফাইজার-বায়োএনটেক, মর্ডানা, অক্সফোর্ড-আস্ট্রাজেনেকাসহ সব উৎপাদনকারীই তাদের  টিকা উন্নয়নে কাজ করছে। বর্তমানে বিশ্বে প্রায় চার হাজার রূপ রয়েছে।’

গত বছরের শেষ দিকে টিকা যখন মহামারি মুক্তির আশা জাগাতে শুরু করেছিল ঠিক, তখনই যুক্তরাজ্যে করোনাভাইরাসের একটি পরিবর্তিত ধরন দ্রুত ছড়িয়ে পড়ার খবর নতুন উদ্বেগ নিয়ে আসে বিশ্বে।

এরপর কিছুদিনের মধ্যেই আরও বিভিন্ন দেশে করোনাভাইরাসের নানা ধরন শনাক্ত হতে হতে এখন বিশ্বব্যাপী এই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় চার হাজারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ