শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

দেশে মোবাইল ফোন সেবার মান যাচাই শুরু

দর্পণ ডেস্ক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

মোবাইল ফোন সেবার মান যাচাই করা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি। আপাতত দেশের ৩০০ উপজেলায় ছয় মাসব্যাপী এই কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার বিটিআরসির কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রাহককে মানসম্মত সেবা দেওয়া নিশ্চিত করা এবং গ্রাহকের স্বার্থের ক্ষেত্রে কোনো সমঝোতা না করার নির্দেশনা দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

দেশের মোবাইল ফোন অপারেটরের জন্য সরকার ‘কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা’ ঘোষণা করেছে। সে অনুযায়ী সফল কলের হার ৯৭ শতাংশ বা তার চেয়ে বেশি হওয়া, কলড্রপ ২ শতাংশের কম থাকা ও কল সংযোগের সময় সর্বোচ্চ ৭ সেকেন্ড হতে হবে।

ইন্টারনেট সেবা নিয়ে সরকারের ঘোষিত নীতিমালায় বলা হয়েছে, থ্রিজি ইন্টারনেটের গতি কমপক্ষে দুই এমবিপিএস এবং ফোরজির ক্ষেত্রে ন্যূনতম সাত এমবিপিএস গতি থাকতে হবে। এই মান রক্ষা করা হচ্ছে কি না, তা আধুনিক প্রযুক্তি দিয়ে পরীক্ষা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। দেশের ৩০০ উপজেলায় এই পরীক্ষা কার্যক্রম চলবে আগামী ৬ মাস। পরীক্ষায় সেবার মানে কোনো ব্যত্যয় পাওয়া গেলে, তা সংশ্লিষ্ট অপারেটরকে জানানো হবে। এবং কোন অপারেটরের সেবার মান কতটা উন্নত হয়েছে, তা যাচাই করা হবে পরবর্তীতে।

বিটিআরসির এই পরীক্ষার গোপনীয়তা বজায় রাখার বিষয়ে অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন।

পরীক্ষার প্রতিবেদন জনসাধারণের অবগতির জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার কথা বলেন কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার মো. শহীদুজ্জামান।

আর বিটিআরসির এই পরীক্ষায় যেন গ্রাহকের স্বার্থ নিশ্চিত হয়, সেদিকে নজর দেওয়ার পাশাপাশি বিষয়টি ফলোআপে রাখার প্রতি জোর দেন কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ