শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ছায়াতরু’র আয়োজনে ফ্রি ডেন্টাল ও মুখের ক্যান্সার সনাক্ত করুন ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরে ভাষাবীর এম এ ওয়াদুদ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ফ্রি ডেন্টাল ও মুখের ক্যান্সার সনাক্তকরণ ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি (সোমবার) চাঁদপুর মৈশাদী দক্ষিণ হামানকদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফ্রী মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।

চাঁদপুরের নোভা এইড ডেন্টাল ক্লিনিকের সহযোগিতায় এই দিন প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডা. নাজমুন নাহার মমি (বিডিএ)। এসময় এই বিশেষজ্ঞ চিকিৎসকের মমতা মাখা চমৎকার মানবিক ব্যবহারে আগত রোগীরা মুগ্ধতা প্রকাশ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজেদা বেগম পলিন ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধন করেন।

উক্ত অনুষ্ঠানে ছায়াতরু’র প্রতিষ্ঠাতা আরিফ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুরাদ খান,বদক্ষিণ হামানঙ্কর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার, নোভা এইড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ খান, দেশ ও ইউটিভির কুমিল্লা ব্যুরো প্রধান এমরান হোসেন রাজন।সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সালেহ আহমদ জিন্নাহ, ৬ নং মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি বি এম জাকির, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ছায়াতরু কর্তৃক আয়োজিত ফ্রি ডেন্টাল ও মুখের ক্যান্সার সনাক্তকরণ ক্যাম্প নিঃসন্দেহে একটি মহতী কাজ। যা প্রসংশার দাবিদার। এই আয়োজনের ফলে এই বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের দন্তরোগ এবং মুখের ক্যান্সার রোধে চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে তারা সচেতন হবার মেসেজ পেলো। পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণের শপথ নিয়ে পথচলা ছায়াতরু’র সকল কলাকুশলীদের ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ