শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন কচুয়ার প্রাক্তন মেধাবী ছাত্র জসিম উদ্দিন

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: জসীম উদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েছেন। তিনি ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ পদে মনোনীত হয়েছেন। এর আগে তিনি চাঁদপুরে পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে সুনামের সাথে কর্মরত ছিলেন।

জানা যায়, কচুয়া উপজেলার বিতারা গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহ সরকার ও মিসেস শামসুন্নাহার বেগমের সন্তান মো: জসিম উদ্দিন ২০০৬ সালে তেগুরিয়া উচ্চ বিদ্যালয়(সাবেক ওবায়েদুল হক) থেকে জিপিএ-৫, ২০০৮ সালে ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ ও ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও ২০১৪ সালে এমবিও (মাস্টার্স) ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম স্থান সাফল্যের সাথে অর্জন করেন। 

তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম প্রশাসনকি কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে তাঁর গর্বিত বাবা বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহ সরকার সাংবাদিকদের জানান।

এদিকে কচুয়ার গৌরব বিতারা গ্রামের কৃতি সন্তান মো: জসিম উদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ