শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

মাইজভাণ্ডার শরীফে শিয়া বা খারেজি মতবাদের কোনো স্থান নেই : সৈয়দ সাইফুদ্দীন আহমদ

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী বলেছেন, সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি। মহান আল্লাহ্ তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন।

বদর, ওহুদ, খন্দক, কারবালার জমিনে, ইসলামের জন্য তারাই রক্ত ঝরিয়েছেন। তাদের প্রতি বিদ্বেষ পোষণকারীদের প্রতি মহান আল্লাহ্ অভিসম্পাত দিয়েছেন। অপরদিকে আহলে বায়াতগণের বিরোধিতা ও বিদ্বেষ পোষণকারীরাও পথভ্রষ্ট। শিয়া ও খারেজি মতবাদ দু’টিই ঈমানের জন্য হুমকি। তাই ঈমান ধরে রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আক্বিদাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, স্বার্থান্বেষী একটি গোষ্ঠী মাইজভাণ্ডার শরীফকে প্রশ্নবিদ্ধ করছে। মাইজভাণ্ডার শরীফ শুধু আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর অনুসরণই করে না, বরং মাইজভাণ্ডার শরীফই এ দেশের জমিনে সুন্নীয়তের বীজ বপন করেছে এবং শক্ত ভিত্তিতে দ্বার করিয়েছে।

রোববার (৩১শে জানুয়ারি) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে মইনীয়া যুব ফোরাম মহতিপাড়া শাখা আয়োজিত ২ দিনব্যাপী সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাইজভাণ্ডার শরীফ আহলে বায়াতের দরবার। এখানে শিয়া বা খারেজি মতবাদের কোন স্থান নেই। যারা মাইজভাণ্ডার শরীফকে কলঙ্কিত করতে চায়, তরিক্বা-এ- মাইজভাণ্ডারীয়া এর মাহাত্ম্য, গৌরব, স্বকীয়তা রক্ষার্থে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।

প্রধান বক্তা ছিলেন, পীরে তরিকত মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। আলহাজ্ব ফজলুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খলিফা আব্দুল কুদ্দুস (আজমান),মাওলানা খায়রুল আমিন চিশতী, মাওলানা ওমর ফারূক নঈমী মাইজভাণ্ডারী, মাওলানা আবদুল মাবুদ আল ক্বাদেরী,মোহাম্মদ মনজুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন,মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আকবর হোসেন রুবেল, প্রচার সম্পাদক, মোঃ শরীফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ দিদারুল হক রিমন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান আপন, সহ-প্রচার সম্পাদক, জাহিদ হাসান শ্যামল, সহ-দপ্তর সম্পাদক, মোঃ সোহেল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ