শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
মহাসচিব আন্তোনিও গুতেরেস

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি বাংলাদেশের প্রশংসা করেন।

রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করবে জাতিসংঘ। এই সংকট নিরসনে জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।’

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়নে সংস্থাটি সচেষ্ট বলে জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো এক চিঠির জবাবে ওই চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব।


এই ক্যাটাগরির আরো সংবাদ