শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

পুলিশ সুপারের সাথে মতলব উত্তর নবাগত অফিসার ইনচার্জের শুভেচ্ছা বিনিময়

আরিফ খান, চাঁদপুর / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার (অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান (পিপিএম )বার এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব উত্তর থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া মোঃ শাহজাহান কামাল।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান স্যার ও হাজিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, মতলব উত্তর থানার নব পদায়নকৃত পুলিশ পরিদর্শক (তদন্ত ) মাসুদ আলম।

উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল যোগদান করেছেন। বিদায়ী অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা স্থলে অফিসার ইনচার্জ হিসেবে মুহাম্মদ শাহজাহান কামাল নিযুক্ত হন। এর আগে তিনি মতলব উত্তর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইন্সপেক্টর মুহাম্মদ শাহজাহান কামাল মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করার জন্য চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ সুপার চাঁদপুর মোঃ মাহবুবুর রহমান পিপিএম বার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দায়িত্ব পালনে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন যাতে তিনি তার উপর উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন।

ইন্সপেক্টর মুহাম্মদ শাহজাহান কামাল লক্ষীপুর জেলার সদর উপজেলার শাকচর গ্রামে ১৯৮৩ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হোসেন আহমেদ বেপারী।

মুহাম্মদ শাহজাহান কামাল ২০০৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে নিযুক্ত হন। গত ১বছর বছর তিনি মতলব উত্তর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে মুহাম্মদ শাহজাহান কামাল ১ মেয়ে ও ১ ছেলে এই দুই সন্তানের জনক। তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মতলব উত্তর উপজেলাবাসীকে আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ