শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মাঠে আরিফ খান

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আরিফ খান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডবাসীর সমর্থন ও ভোট কামনা করেছেন।

সম্প্রতি এক বক্তব্যে আরিফ খান বলেন, একটি সুখী ও সুন্দর সমাজ গঠনের জন্য তৃণমূল পর্যায়ে উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি বিষ্ণুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে উন্নয়ন, শিক্ষা ও সাম্যের ভিত্তিতে একটি আদর্শ গ্রামে পরিণত করতে কাজ করতে চান।

নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিনিয়ত ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, চায়ের দোকান ও রাস্তার মোড়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়া এলাকার মুরুব্বি ও তরুণ সমাজের সঙ্গে নিয়মিত আলোচনা করে এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করছেন।

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে আরিফ খান বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে তিনি দারিদ্রমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ওয়ার্ডবাসীর সহযোগিতা পেলে মেহনতী মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

এ সময় তিনি ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ