শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে : পরিকল্পনামন্ত্রী

দর্পণ ডেস্ক / ৫৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)

সারাবিশ্বে একটি সম্মানজনক ও আলোচিত পেশা সাংবাদিকতা বলে মন্তব‌্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন,  ‘সাংবাদিকদের ঝুঁকিভাতা ও পেনশনসহ সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’ 

বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (ক্র্যাব)-এর প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছি। সরকার নানাভাবে আপনাদের পাশে আছে। ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিল নিয়ে কাজ করা হচ্ছে। এসব বিষয়ে মালিক পক্ষকেও এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘বিভিন্ন খাতে ঝুঁকিভাতা ও পেনশন চালু আছে। এখানেও তা কিভাবে চালু করা যায়, সে বিষয়ে চেষ্টা করবো। অর্থমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আমি কথা বলবো। ’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ক্র্যাবের সভাপতি মিজান মালিক প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ