শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মোসাদ্দেক হোসেন জুয়েল / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। ৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় বিগত কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।

গত ২৪ ডিসেম্বর/২০২৫ খ্রিস্টাব্দে উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ মঈনুল ইসলাম কাজল।

সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সেন্টু ও খবরের কাগজের প্রতিনিধি ফয়েজ আহমেদ সমান সংখ্যক ভোট প্রাপ্ত হন। প্রেসক্লাবের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক মোঃ কামরুজ্জামান সেন্টু দায়িত্ব গ্রহণ করেন।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বিজয়ী হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ