শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

মায়ের স্নেহস্পর্শের আকাঙ্ক্ষায় আবেগঘন বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এমন সংকট মুহূর্তে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ইচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতার কারণে তার পক্ষে একক সিদ্ধান্তে দেশে ফেরা সম্ভব নয়। তিনি লেখেন, “মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে, কিন্তু এটি সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণাধীন নয়।”

স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিস্থিতি অনুকূলে এলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেই পরিবার আশা করছে।

তিনি জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং কয়েকটি বন্ধুপ্রতিম রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

খালেদা জিয়ার প্রতি দোয়া ও সমর্থনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সকলের দোয়া আমাদের পরিবারের কাছে গভীরভাবে মূল্যবান। মায়ের সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেই জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়াকে ঘিরে দেশজুড়ে উদ্বেগ বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ