বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC) এর সপ্তম এনএসএ পর্যায়ের সম্মেলনের সময়।
আজ বুধবার নয়াদিল্লিতে এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা CSC কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে খলিলুর রহমান অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।