শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মঈনুল ইসলাম কাজলের জন্মদিনে সদস্যদের ফুলেল শুভেচ্ছা

জহিরুল ইসলাম  / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের জন্মদিন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা এবং সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দফতর সম্পাদক মো. মহিউদ্দিন।
কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এতে শুভেচ্ছা বিনিময় করেন সদস্য মো. হাসানুজ্জামান, আবু মুসা আল শিহাব, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান প্রমুখ।

শাহরাসি প্রেস ক্লাবের সভাপতিকে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান  মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানে সদস্যরা বলেন, শাহরাস্তির দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার পথচলায় কাজল শুধু একজন সভাপতি নন—তিনি আত্মমর্যাদার দৃঢ় প্রতীক, প্রতিশ্রুতির অটল সৈনিক, আস্থার নিরাপদ ঠিকানা এবং বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে তার দৃঢ় নেতৃত্ব সদস্যদের প্রেরণা ও শক্তির উৎস।


এই ক্যাটাগরির আরো সংবাদ