শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

আসন্ন সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা, নতুন মুখ ৮৩ জন

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, এখনও ৬৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। জানা গেছে, এসব আসনের অনেকগুলো জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে, আর কিছু আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ৮৩ জন আগে কখনও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। তাদের মধ্যে অন্তত ১০ জনের বাবা এবং দুইজনের স্বামী অতীতে সংসদ সদস্য বা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।

নতুন মুখদের মধ্যে রয়েছেন—ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ এ ইসরাক হোসেন, ঢাকা-১৪ এ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ এ মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ এ আমিনুল হক, গাজীপুর-২ এ এম মঞ্জুরুল করিম রনি, নারায়ণগঞ্জ-১ এ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, গোপালগঞ্জ-১ এ মো. সেলিমুজ্জামান মোল্ল্যা, রাজশাহী-৫ এ অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা-৫ এ শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ আরও অনেকে।

দলের একাধিক জ্যেষ্ঠ নেতার মতে, এ তালিকায় তরুণ ও শিক্ষিত প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক পেশাজীবী, শিক্ষক ও তরুণ উদ্যোক্তা এবার প্রার্থী হয়েছেন, যা দলের ‘নতুন নেতৃত্ব তৈরি’ প্রক্রিয়ার অংশ।

যে ৬৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোর মধ্যে বেশ কিছু আসন জোটের শরিক দলগুলোর জন্য বরাদ্দ থাকবে। বাকি আসনে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে থেকে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নির্বাচনের মাধ্যমে নতুন করে অংশ নিচ্ছে। এই নির্বাচন আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ।”


এই ক্যাটাগরির আরো সংবাদ