আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ। মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস।
দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ ২৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এটি জার্মান সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া, জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচও ২৬ থেকে ২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছে দূতাবাস।
এর আগে গত ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জার্মানির আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর সম্পন্ন করেছে।