শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মহানগর আ’লীগের কমিটিতে চিত্রনায়ক ফারুক

রিপোটারের নাম / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

সম্মেলনের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ১৮ নভেম্বর (বুধবার) রাতে ৭৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি পদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কমিটিতে চারজন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

পাশাপশি বেশ কিছু নতুন নেতাকেও জায়গা দেয়া হয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে। আগের কমিটির কয়েকজন পেয়েছেন প্রমোশন। এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক কয়েকজন নেতাও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কমিটিতে জায়গা পেয়েছেন।

একইসঙ্গে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।  এই উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে আকবর হোসেন পাঠান ফারুক এমপিকে।

গত বছরের ৩০ নভেম্বর একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যেম দুইটি শাখারই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উত্তরে শেখ বজলুর রহমানকে সভাপতি এবং এসএম মান্নান কচিকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে দক্ষিণে আবু আহমদ মন্নাফীকে সভাপতি এবং হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়।

এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুর করলেও ঢাকা উত্তর, দক্ষিণ সিটি নির্বাচন এবং করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন সেই কাজ বন্ধ ছিল। গত সেপ্টেম্বরে ফের সাংগঠনিক কার্যক্রম শুরু হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপরে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ তাদের পূর্ণাঙ্গ কমিটির খড়সা জমা দিয়েছিল।

  • সূত্র: যুগান্তর

 


এই ক্যাটাগরির আরো সংবাদ