শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সচিবালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়, সুষ্ঠু সাংবাদিকতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিকদের চাঁদপুর আগমন উপলক্ষে দৈনিক ‘চাঁদপুর জমিন’ পত্রিকার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগত সাংবাদিক প্রতিনিধিরা স্থানীয় সাংবাদিকদের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করার জোরালো আহ্বান জানান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ট্রাক রোডস্থ গাজী সড়কে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার-২-এ দৈনিক ‘চাঁদপুর জমিন’ পত্রিকার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জাতীয় দৈনিক ‘অনুপমা’ ও দৈনিক ‘চাঁদপুর জমিন’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলাদেশ সচিবালয়ের সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন এবং উপহার প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানান।অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মাছরাঙা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ আলী।

চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাছরাঙা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট আবু সোবহান রাসেল ও মো. হাবিবুর রহমান, বাংলাভিশন টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট রাজিব দাস, আর টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. শাহীন হোসেন, দীপ্ত টিভির ভিডিও জার্নালিস্ট সাব্বির হোসেন, এসএ টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ফারুক হোসেন, এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. সুমন (জাপান) ও ভিডিও জার্নালিস্ট মো. সোহেল, চ্যানেল এসের ভিডিও জার্নালিস্ট পারভেজ হোসাইন ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট মনির মোহাম্মদ ইমাম বাকি, জি টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. সিরাজুল হক রুমেল, ডিবিসি নিউজের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আরিফ চৌধুরী পলাশ, ওসমান গনি, আজাদ আহমেদ ও মো. রফিকুল ইসলাম, স্টার নিউজের ভিডিও জার্নালিস্ট আরবী নূর জামাল আপন, নাগরিক টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. ইয়াছিন মিলন, মোহনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট মাহবুবুর রহমান, চ্যানেল আইর ডেপুটি চীফ ভিডিও জার্নালিস্ট মধু ত্রিপুরা এবং যমুনা টিভির স্পেশাল ভিডিও জার্নালিস্ট বিল্লাল হোসেন।

সচিবালয়ের সাংবাদিকদের সাথে এই আলোচনা ও মতবিনিময়ে বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করার জন্য ‘চাঁদপুর জমিন’-এর সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ‘চাঁদপুর জমিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন চাঁদপুরে তাদের এই প্রথম একযোগে আগমনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত সাংবাদিকরা যেন সুস্থ ও সহিসালামতে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারেন, সেজন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম কাশেমী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকরা শিশু একাডেমীর পরিচালক গোলাম হোসেন টিটু, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, হাজী লোকমান পাবলিক স্কুলের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শেখ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ ও জাকির হোসেনসহ অন্যান্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ