শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

দর্পণ ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৩০ আগস্ট ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপীয় কোনো দেশের শীর্ষ পর্যায়ের এটি হবে প্রথম রাষ্ট্রীয় সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে অভিবাসন, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ—এই চারটি খাতকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে। বিশেষ করে আইনি অভিবাসনের পথ সুগম করার লক্ষ্যে ইতালির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে অংশ নেওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সফরের সময় অভিবাসনসংক্রান্ত একটি বড় অগ্রগতি আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি বাংলাদেশ সফর করে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। তখনই জর্জিয়া মেলোনির সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয় এবং ইতালির পক্ষ থেকে সম্মতিও জানানো হয়।

সফরের দ্বিতীয় দিন, ৩১ আগস্ট, প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রী। একই সঙ্গে, রোমে অনুষ্ঠেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি বাংলাদেশ সফর করেন। সেই হিসেবে ২৬ বছর পর কোনো ইতালীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন, যা দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক যুগের সূচনা করতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ