শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

“মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে” : নাহিদ

নিজস্ব প্রতিবেদক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, কিন্তু ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। হামলা-মামলা দিয়ে এনসিপিকে থামানো যাবে না।”
তিনি নেতাকর্মীদের ‘সমনের লড়াই’-এর জন্য সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। দেশ গঠনের জন্য সামনে আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ সময় বলেন,
“গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।”

এদিনের পদযাত্রা ও পথসভায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং দলীয় কর্মসূচির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে মিছিল ও স্লোগান দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ