শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংস্কারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে উপস্থাপন করার পেছনে একটি মহলের পরিকল্পিত অপপ্রয়াস রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনের পরেও নতুন নতুন প্রস্তাব দিয়ে সংস্কার কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে।

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না। জনগণ এসব অপপ্রচারে বিশ্বাস করছে না।”

সংস্কার নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “সংস্কার নিয়ে আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এমন প্রস্তাবে বিএনপি একমত নয়।”

তিনি আরও বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া বড় পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না। যারা বারবার নির্বাচন বিলম্ব করতে চায়, তারা প্রকৃত গণতন্ত্রের শক্তি নয় বরং জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী অপশক্তির ধারক।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত প্রস্তাবগুলো অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।”

বিএনপি মহাসচিব দেশ গঠনে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ