শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

মহসিন হোসাইন / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

চাঁদপুরে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলা সাংবাদিক সমাবেশ ( মিলনমেলা) অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-আইয়ুব ভূঁইয়া। চাঁদপুর জেলা সাংবাদিক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক নেতা আয়ুব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা এখন আর কেবল পেশা নয়, এটি একটি চ্যালেঞ্জ ও দায়িত্বের নাম। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকগণ নানা ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করে যাচ্ছেন। অনেকেই নিরলসভাবে কাজ করে গেলেও পাচ্ছেন না ন্যায্য পারিশ্রমিক কিংবা সামাজিক স্বীকৃতি।

এসময় তিনি বলেন, দুঃখজনকভাবে দেশের অনেক সংবাদকর্মী এখনো কোনো নির্দিষ্ট বেতন বা ভাতা ছাড়াই নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে তথ্য সংগ্রহ করছেন। সাংবাদিকদের জন্য একটি সুরক্ষিত, মর্যাদাপূর্ণ ও পেশাগতভাবে শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা আজ সময়ের দাবি।

আয়ুব ভূঁইয়া তাঁর বক্তব্যে দেশব্যাপী সকল জেলা প্রেসক্লাবকে একটি জাতীয় ছাতার নিচে ঐক্যবদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, আইনগত সহায়তা, স্বাস্থ্য সেবা এবং মানসিক প্রশান্তির দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা এমন কাউকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন না, যিনি জাতীয় পর্যায়ে গিয়ে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারবেন না। সাংবাদিক নেতৃত্বের মর্যাদা জাতীয় প্রেসক্লাবে তুলে ধরার যোগ্যতা থাকা জরুরি।

আয়ুব ভূঁইয়া সাংবাদিকদের সতর্ক করে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে আপনার বা আপনাদের প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ হয়। মনে রাখবেন, একজন সাংবাদিকের একটিমাত্র ভুল রিপোর্ট কারো জীবন বদলে দিতে পারে।

তিনি দেশজুড়ে সাংবাদিক নির্যাতন, মামলা, হয়রানি ও পেশাগত বাধা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। তাঁর কথায় উঠে আসে, সাংবাদিকদের রিপোর্টের কারণে যেমন অনেক মামলার আসামীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়েছে, তেমনি ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের কারণে কারো জীবনে বড় বিপদও এসেছে।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যেভাবে সেই আন্দোলনে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছিল, তা আজও আমাদের ব্যথিত করে। অন্যায়, অবিচার, দুর্নীতি ও হিংসা থেকে মানুষকে রক্ষা করতে সাংবাদিকদের ভূমিকা হতে হবে অগ্রণী।

তিনি আরও বলেন, সাংবাদিকতার উপর পরিবার থেকে কোনো চাপ দেওয়া উচিত নয়। এটি এমন একটি পেশা, যেখানে নৈতিকতা, সাহস ও ধৈর্য প্রয়োজন। একজন সত্যিকারের সাংবাদিককে তার বিবেকের নির্দেশেই কলম চালাতে হয়।

সাংবাদিকতা যেন মানুষের কল্যাণে হয়, সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। অন্যায়ভাবে অর্থ উপার্জনের চিন্তা সাংবাদিকতার চেতনাকে ধ্বংস করে দেয়। এই অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে। একজন সৎ ও বিবেকবান সাংবাদিক সমাজের জন্য একটি আলোকবর্তিকা।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যটি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

তিনি বলেন, আপনাদের সাংবাদিকদের এতো বড় একটি অনুষ্ঠান আজকের এই সাংবাদিক সমাবেশ। অনেকদি পর সবাই সম্মিলিতভাবে একত্রে হ‌ওয়াটা একটা আনন্দের বিষয়। খুবই চমৎকার একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া এবং চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ এর সঞ্চালনায় সমাবেশে মূল্যবান বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জহির উদ্দিন বাবর, চাঁদপুর জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ জালাল চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান,ঢাকাস্থ চাঁদপুর চাঁদপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি শাহরিয়ার পলাশ, ঢাকা থেকে আগত মেহমান ও কলামিস্ট মীর আব্দুল আলীম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও পূরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সমাবেশে আগত মেহমান সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ-লিটন ভূইয়া,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সচেতন নাগরিক কমিটির(সনাক) চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ– , চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, সময় টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী হাসান, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি চৌধুরী ইয়াছিন আরাফাত ইকরাম, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি-গোলাম সারোয়ার সেলিম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, হাজিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ,শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি ম‌ঈনূল ইসলাম কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ।

এতে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিনসহ চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্যগণ, বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকবৃন্দসহ আগত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর কন্ঠের সাংবাদিক আব্দুর রহমান গাজী এবং গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

অনুষ্ঠানের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেলা নবনির্বাচিত ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইয়াছিন ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী’কে। এর আগে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ