শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

“১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে”

দর্পণ ডেস্ক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

“১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে”—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউজে অনুষ্ঠিত ‘এক নীতি সংলাপ’-এ মূল বক্তা হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “ঘোষিত সময়টি (২০২৬ সালের এপ্রিল) নির্বাচনের জন্য সঠিক। দেশের জনগণ প্রস্তুত এবং তরুণ ভোটাররা মুখিয়ে আছেন ভোটাধিকার প্রয়োগের জন্য, যারা গত ১৭ বছর ধরে সেই অধিকার থেকে বঞ্চিত।”

নতুন বাংলাদেশ গঠনে চলমান সংস্কার কর্মসূচির কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, “আমরা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। তাদের সুপারিশ অনুযায়ী একটি জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা চলছে। আগামী জুলাই মাসে সেই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আগে সরকারি সেবায় যেমন পাসপোর্ট নিতে দালাল বা ‘মাধ্যম’ দরকার হতো। এখন এসব সেবা অনলাইনে সহজে পাওয়া যাচ্ছে, যার ফলে দুর্নীতির সুযোগ কমে এসেছে।”

রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “সাত বছর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ মাস বয়সী শিশু এখন কিশোর বা তরুণে পরিণত হয়েছে। মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় তাদের ভরণপোষণ নিয়ে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এ বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

নারীর অধিকার নিয়ে ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকার নারীদের অধিকার রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও বৈঠক হয়েছে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ