শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় – নিক্কেই ফোরামে ড. ইউনূস

দর্পণ ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

জাপানে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দলই ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।

জাপানের নিক্কেই ফোরামের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে তিনটি প্রধান লক্ষ্য সামনে রেখে কাজ করছে—সংস্কার, বিচার ও নির্বাচন।

ড. ইউনূস বলেন, “নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে অথবা প্রয়োজনে ২০২৬ সালের জুনের মধ্যে। তবে তা নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম কতটা অগ্রগতি অর্জন করে তার ওপর।”

তিনি আরও যোগ করেন, “আমরা যদি এখনই সব সংস্কার শেষ করতে পারি, তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তবে পূর্ণাঙ্গ সংস্কার করতে চাইলে আমাদের আরও ছয় মাস সময় প্রয়োজন হতে পারে।”

প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল চায় সংস্কার প্রক্রিয়া শেষ না করেই নির্বাচন হোক, যা সরকারের পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

এই প্রশ্নোত্তর পর্বটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ