শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে এসআইয়ের বাসা থেকে পিস্তল চুরি, বরখাস্ত রাকিব উদ্দিন

মো: মাইনউদ্দীন মুন্সী, চাঁদপুর / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে একটি সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) থানা থেকে মাত্র ১০০ গজ দূরত্বে অবস্থিত ওই বাসার তালা ভেঙে চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় এসআই রাকিব উদ্দিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

এসআই রাকিব উদ্দিন জানান, “সোমবার দুপুরে বাসা থেকে থানায় যাই। বিকেলে ফিরে দেখি দরজার তালা ভাঙা এবং ঘরের সবকিছু এলোমেলো। ব্রিফকেসে রাখা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও নগদ ১০ হাজার টাকা খোয়া গেছে।”

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, সিআইডি, ডিবি ও পিবিআই-এর টিম।

ওসি শাহ্ আলম বলেন, “এ ঘটনায় থানার পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”

চুরি হওয়া ভবনটির আশপাশেই রয়েছে থানা ও সেনাবাহিনীর ক্যাম্প। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ ধরনের চুরির ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ