শাহরাস্তিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ই মে) শাহরাস্তির খেড়িহর বাজারস্থ সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি হাজিগঞ্জ ও কচুয়া শাখার আওতাধীন সকল এজেন্টদের নিয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজিগঞ্জ শাখার সম্মানিত ম্যানেজার জনাব জসিম উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা একটি কঠিন সময় অতিক্রম করেছি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে গ্রাহক সেবায় কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে বর্তমানে আমাদের ব্যাংকের তারল্য সংকট নেই। আমাদের রয়েছে ১৮০টি শাখা, ২৮০টি উপ-শাখা, ৩৫০টি কালেকশন বুথ ও ৪০০টি এজেন্ট আউটলেট—যার মাধ্যমে সারাদেশে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের ব্যাংকে রেমিটেন্স প্রবাহ অনেক বৃদ্ধি পেয়েছে, যা গ্রাহকসেবার পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা ভবিষ্যতে এই নেটওয়ার্ক আরও সম্প্রসারিত করবো।”
সবশেষে তিনি সকল গ্রাহককে ধন্যবাদ জানান কঠিন সময়ে পাশে থাকার জন্য। সভাপতি জনাব জসিম উদ্দিন ভূঁইয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।