শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

মে দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মো: মাইনউদ্দীন মুন্সী, চাঁদপুর / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

“শ্রমিক-মালিক একতাবদ্ধ হয়ে গড়বে উন্নত দেশ”—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে পালিত হলো মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস।

চাঁদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়েছে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ব সভ্যতার মূল কারিগর শ্রমিকরা। শ্রমিক সংগঠনগুলোকে শুধু আয়োজনেই সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের অধিকার, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনা অনিবার্য হলেও প্রতিরোধ সম্ভব। প্রত্যেক শ্রমিকের জীবন বীমা থাকা উচিত। শ্রমিকদের সুরক্ষা ও সুবিধা বৃদ্ধিতে সংগঠনগুলোর সাথে নিয়মিত আলোচনা করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, শহর জামায়াত আমির অ্যাড. মো. শাহজাহান খান, জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মেহেদী হাসান এবং মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।

এছাড়া বক্তব্য দেন শ্রমিক নেতৃবৃন্দ—হারুনুর রশিদ, নজরুল ইসলাম বাদল, শাহ-আলম, হাবিবুর রহমান ভূঁইয়া এবং রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।

শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ