শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শুক্রবার সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

তৃতীয় দিনের হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন আরও চার হাজারের বেশি হজযাত্রী। শুক্রবার (২ মে) মোট ১০টি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এর আগের দিনগুলোতেও চার হাজারের বেশি যাত্রী সৌদি গমন করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় হজযাত্রীরা ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে থাকেন। ইতোমধ্যে ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ভিসা প্রাপ্তির হারও আগের তুলনায় বেড়েছে। বুধবার পর্যন্ত যেখানে ১৯ হাজার যাত্রীর ভিসা হয়নি, বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ১৬ হাজারে। হজ অফিস জানিয়েছে, শতভাগ যাত্রীর ভিসা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করছে।

হজযাত্রীরা বলছেন, বহু প্রতীক্ষিত এই হজযাত্রা তাদের স্বপ্নপূরণ, এজন্য মহান আল্লাহর দরবারে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনে যাচ্ছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করবেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট, আর হজ শেষে ১০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ