শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

২০৪১ সালের আগেই দেশ হবে সোনার বাংলা : তথ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে।’

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তরুণদের উদ্দেশে তথ‌্যমন্ত্রী বলেন, ‘শুধু নিজের বা নিজের পরিবারের জন্য নয়, স্বপ্ন দেখতে হবে সমগ্র দেশ ও দেশের মানুষের জন্য। তাহলেই দেশ তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাবে।’

তিনি বলেন, ‘২০০৮ সালের খাদ্যঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উদ্বৃত্তের দেশ। বঙ্গবন্ধুকন্যার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০তম। দেশের এই অভূতপূর্ব অগ্রগতির ধারা অক্ষুণ্ন রাখতে তারুণ্যের অমিত শক্তি সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আরও বক্তৃতা করেন নবনির্বাচিত জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ভাইস প্রেসিডেন্ট ইমরান কাদির, ফরচুন সু’জ এর চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ